ঢাকার আয়োজন
আট সপ্তাহের সংগীত আয়োজন নিয়ে আইসিসিবি হেরিটেজে উৎসব
রাজধানীর আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে খাবারের স্বাদ ও সংগীতের মেলবন্ধনে শুরু হয়েছে আট সপ্তাহব্যাপী বিশেষ আয়োজন ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’। মুঘল ঐতিহ্য ও আভিজাত্যের আবহে আয়োজিত এ উৎসবে প্রতি শুক্রবার থাকছে ভিন্ন ভিন্ন ঘরানার সরাসরি সংগীত পরিবেশনা ও রাজকীয় খাবারের আয়োজন।